রবিবার, ২৫ মার্চ, ২০১২

০৬ মার্চ ২০১২

০৬ মার্চ ২০১২

২৩ ফাল্গুন ১৪১৮

১২ রবিউস সানি ১৪৩৩

রোজ : মঙ্গলবার।

            সকালে ঘুম ভাঙলো অসুস্থতা নিয়ে। কী খেয়ে কী হলো কে জানে। বাথরুমে যেতে হচ্ছে বারবার। আকস্মিক অসুস্থ হয়ে গেলাম। ভেবেছিলাম আর কটা দিন সময় পেলে পুরোনো কবিতার খাতাগুলো গুছিয়ে ফেলতে পারতাম। কিন্তু হলো না। অসুস্থতার কারণে কাজ করতে পারছি না। শুয়েই সময় কাটাতে হচ্ছে। খাওয়ার ওপর রুচি নেই। কী হতে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। এভাবেই কাটে দিনের বেশির ভাগ সময়। বিকেলে বাসায় কেউই নেই। কয়েক মিনিটের জন্য বাধ্য হয়েই বাইরে বেরুতে হলো। আগামীকাল যশোর শিক্ষাবোর্ডে যাওয়ার কথা ছিল; আমার শরীর খারাপ থাকার কারণে বিদ্যালয়ের অফিস সহকারী বিচিত্র কুমার বিশ্বাসকে ডেকে পাঠিয়ে কাজগুলো বুঝিয়ে দিলাম এবং ওনাকে যশোরে যাওয়ার জন্য বললাম।
            সহধর্মিণী তার দায়িত্ব পালন শেষে একটি কলেরা স্যালাইন নিয়ে এলো। সাথে কিছু ওষুধ। রাত ৯টার দিকে ও আমার গায়ে স্যালাইন পুশ করে দিলো। সাড়ে ১১টার দিকে ধীরে ধীরে সুস্থ হতে লাগলাম। কিন্তু আরেক সমস্যায় ধরলো আমাকে। জ্বর এলো শরীরে। মাথাভাঙ্গা অফিসে যেতে পারলাম না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন