০৫ মার্চ ২০১২
২২ ফাল্গুন ১৪১৮
১১ রবিউস সানি ১৪৩৩
রোজ : সোমবার।
লেখাজোখার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। সেই ছেলেবেলা থেকেই লিখি। আমি তখন দর্শনা ডিএস মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র। সম্ভবত ১৯৮৩ খ্রিস্টাব্দ। আমাদের মাদরাসার বড় ভাই এসএম সুলতান লেখালেখি করেন। ওনার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামে। বর্তমানে তিনি মাদরাসা শিক্ষক। আমি সেই সময় ওনার বাড়িতে গিয়েছিলাম। তার লেখালেখি দেখে আমি আকৃষ্ট হয়ে সেখানেই একটি কবিতা লিখেছিলাম। কবিতাটির নাম ছিল ‘জীবন নিয়ে কাঁদি’। সেই যে লেখার শুরু। আজও চলছে।
লিখেছি অনেক। লেখার কেমন মান তা সম্মানিত পাঠকেরাই বিবেচনা করবেন। পাঠকেরা আমার লেখা পড়েন। আমার ভালো লাগে। লেখালেখি করেই বিশেষ করে আমার জেলা চুয়াডাঙ্গার সব শ্রেণির মানুষের কাছে একনামে পরিচিত আমি। লিখে যাই আপন মনে। জানি না আমার এ সব লেখা কতদিন পাঠকদের মনে থাকবে। আমি চাই পাঠকদের মনে চিরস্থায়ী একটা জায়গা করে নিতে। এ প্রত্যয় নিয়ে লিখে চলেছি।
সারাদিন বসে লেখালেখি করলাম। দুপুর গড়িয়ে গেলে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রামে চলে যাই। সন্ধ্যায় যথারীতি দৈনিক মাথাভাঙ্গা অফিসে যাই। কাজে যোগ দিই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন