শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

০৪ মার্চ ২০১২

০৪ মার্চ ২০১২

২১ ফাল্গুন ১৪১৮

১০ রবিউস সানি ১৪৩৩

রোজ : রোববার।

            বসন্তের আকাশে রোদের মাখামাখি। গাছে গাছে পাখিদের মেলা। বসন্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আমাকে বারবার কাছে টানে। গানটি আমার মতো অনেকেরই প্রিয়। ‘আহা আজি এ বসন্তে এতো ফুল ফুটে এতো বাঁশি বাজে এতো পাখি গায়...।’ ল্যাপটপে সাগর সেনের কণ্ঠে এ গানটিসহ বেশ কিছু রবীন্দ্র সঙ্গীত চাপিয়ে লেখালেখি শুরু করি। লিখতে আমার খুবই ভালো লাগে। যখন নিরিবিলি থাকি তখন লিখতে বেশ মজা পাই।
            সারাদিন ধরেই লেখালেখি আর পুরোনো কবিতার খাতাগুলো সাজানোর কাজ করি। মোবাইলগুলো বন্ধ করে রাখি। যাতে বাইরের সাথে কদিন আমার যোগাযোগ না থাকে। সন্ধ্যায় মাথাভাঙ্গা অফিসে যেয়ে কাজে যোগ দিই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন