শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

০৩ মার্চ ২০১২

০৩ মার্চ ২০১২
২০ ফাল্গুন ১৪১৮
০৯ রবিউস সানি ১৪৩৩
রোজ : শনিবার।

            সকালে জেগে উঠেই লেখালেখি করতে বসে যাই। বাইরে তেমন কোনো কাজ না থাকায় ঘরে বসেই সময় কাটে আমার। নিরিবিলি বসে বসে লেখালেখি করতে বেশ ভালো লাগে। যা মনে আসে তা লিখে ফেলি। চুয়াডাঙ্গা জেলায় ছড়া লেখায় আমার বেশ নামযশ আছে। অনেকেই বলে থাকেন আমার ছড়া পড়ে তাদের ভালো লাগে। আমি যেহেতু ছড়া সাহিত্য নিয়ে চর্চা করি। তাই ছড়ার মান সাধারণত খারাপ হয় না। বিশেষ করে কিশোর কবিতা পড়তে ও লিখতে আমার ভালো লাগে। মাঠ ঘাট প্রকৃতি আমাকে বারবার যেন হাতছানি দিয়ে ডাকে। কল্পনার রাজ্যে এসব নিয়ে ছড়ায় ছড়ায় সাজাই আমি। এসব কাজ নিয়ে চুপিচুপি থাকতে আমার মন্দ লাগে না। পড়াশোনো আর লেখালেখি নেশা আমার। দিনভর লেখালেখির পর বিকেলে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় চলে যাই দৈনিক মাথাভাঙ্গা অফিসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন