শনিবার, ৭ এপ্রিল, ২০১২

২৯ মার্চ ২০১২

২৯ মার্চ ২০১২

১৫ চৈত্র ১৪১৮

০৫ জমাদিউল আওয়াল ১৪৩৩

রোজ : বৃহস্পতিবার।

            যথারীতি স্কুলে গিয়ে কার্যক্রম শুরু করি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কাজ ছিল। আলমডাঙ্গায় গিয়ে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সাথে আলোচনা করি। আমার স্কুলের ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রয়োজনীয় কার্যক্রম শুরুর ব্যাপারে পরামর্শ দেন তিনি। পরে বিশেষ কাজ থাকায় আলমডাঙ্গা থানায় গেলাম। ওসি মতিয়ার রহমানের সাথে কথা বলার পর সেকেন্ড অফিসার লুৎফুল কবীরের সাথে বসে আড্ডা দিলাম ঘণ্টাখানেক। পরে গেলাম নিজবাড়ি কৃষ্ণপুরে। মায়ের সাথে দেখা করে ফিরলাম চুয়াডাঙ্গায়। বাসায় ফিরে খাওয়া দাওয়া করে অভ্যাস অনুযায়ী ঘণ্টা দুয়েক ঘুমিয়ে নিলাম। পরে মাথাভাঙ্গা অফিসে গেলাম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এখানে এসে দেখা হলো স্নেহভাজন মনির ও রিপনের সাথে। মনির দাওয়াত দিলো আগামীকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ হোস্টেলে খাওয়া দাওয়া করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন