রাষ্ট্রভাষা উর্দু হবে বলে দিলেন জিন্না
বাংলাকে তাই কথায় কথায় করেন উনি ঘিন্না
বাঙালিদের রক্ত গরম
ক্ষেপলে তারা ভীষণ চরম
বললো রেগে মনে রেখো এটাইতো শেষ দিন না।
ভাষার লড়াই যুদ্ধে গড়ায় ভাবিনি যা কল্পনায়
কার্ফ্যু ভেঙে ছুটলো মিছিল এটা মোটেও গল্প নাই
ছালাম রফিক বরকত আর
শহীদ হলেন ভাই জব্বার
এই ঘটনা বিশ্বজুড়ে ইতিহাসে অল্প নাই।
১৬.৯.২০১২ খ্রি.
বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন