সোমবার, ২১ জানুয়ারি, ২০১৩

নাম সে ভাষার বাংলা

কোন সে ভাষার জন্য হলো বড়াই

জ্বালাও পোড়াও মিটিং মিছিল লড়াই

বুকের তাজা রক্ত শেষে গড়ায়

রাজপথে লাল হয়ে-

 

বলোতো কোন ভাষার দাবি আদায়-

করতে গিয়ে মানুষ পড়ে ধাঁধায়

দিচ্ছি এবার কয়ে;

 

পাক মসনদ ওলোট পালোট

পাক বাবুরাও নাংলা,

আমার চির আশার দাবি

কামার কুমোর চাষার দাবি

মায়ের জানা ভাষার দাবি

নাম সে ভাষার বাংলা

১৪.৯.২০১২ খ্রি.

বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন