কার সাথে ভাব করেছো বুঝে নিয়ো।
সাত-পাঁচ না ভেবে দুই হাত বাড়িয়ো
ভালোবাসার স্বাদ নিতে হয় রাগ দেখিয়ে
মনের ব্যথা কাটাতে হয় কাছে গিয়ে
না হলে প্রাণের মানুষ আপন মনে
চিরদিন হয় না প্রিয়।
যদি না মান অভিমান একটু হলো
যদি না রাগে দু চোখ রাঙলো বলো
কী করে আদর পাবে সোহাগ পাবে
পারো তা বুঝে নিয়ো।
যদি না আদর করে রাগ থামালে
যদি না লক্ষ্মী বলে মান ভাঙালে
কী মজা ভালোবাসায় বুঝবে না তা
হবে না স্মরণীয়।
২৯.৯.২০১২ খ্রি.
বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন