বুধবার, ১৬ জুলাই, ২০১৪

দুই প্রধানের দোস্তি

মনমোহনের সঙ্গে বেজায়
শেখ হাসিনার দোস্তি ছিলো,
ওই আমলে বাংলাদেশের
আহা মজার স্বস্তি ছিলো।

এক চেয়ারেই বসাবসি
এক পেয়ালায় চুমুক,
একেক বেলা একেক কথা
ছিলো ওদের দু মুখ।

মনমোহনের সরকার তাই
তুললো শেষে পটোল,
মুচকি হাসেন শেখ হাসিনা
আমি আজও অটল।
১৫.৭.২০১৪ খ্রি.
মাথাভাঙ্গা পত্রিকা অফিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন