বুধবার, ১৬ জুলাই, ২০১৪

ভালোবাসার জোয়ার

নৌকা তো আর যায় না দাদা

শুকিয়ে সব কাঠ,

নালায় হলো পরিণত

পদ্মা নদীর ঘাট।

 

দাদা দু হাত একটু ঝাড়ুন

নদীর পানি ছাড়ুন ছাড়ুন

থাকুন আমার সঙ্গে;

দামি দামি খেতাব দেবো

আছে আমার বঙ্গে।

 

নদীর বুকে চর উঠেছে

অনেক বাড়ি ঘর উঠেছে

দাদা তবু গোঁয়ার;

বলেন তিনি জল কী হবে

সত্যি শুনে রাখো তবে

তোমার আমার মধ্যে আছে

ভালোবাসার জোয়ার।

১৫.৭.২০১৪

মাথাভাঙ্গা অফিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন