একাত্তরের ঘাতক ছিলাম
অনেকে কন কসাই,
কায়দা রকম কামড় দিতাম
বানের কচি শশায়।
ঝটকা জবাই
আমরা ক’ ভাই
রাতের ঘোরে করতাম,
পাক সেনাদের দোসর হয়ে
সুযোগ মেলা ধরতাম।
ক’ ভাই মানে মুই রাজাকার
অন্যরা শামস বদর,
সালাম পেতাম ঘন ঘন
ভীষণ ছিলো কদর।
শেষ বয়সে জেলের ঘানি
টেনে টেনে তেল বানাই,
হায়রে কপাল ওই বেটারা
নতুন নতুন সেল বানায়।
আরেকটি বার ছাড়া পেলে
দেবোই দেবো বাঁশ
ফেল হবা না পাস?
১৭.৭.২০১৪ খ্রি.
মাথাভাঙ্গা অফিস, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন