আজ এ দলে কাল ও দলে
নানান কথা শুনি,
নেতা হলেও আগে ছিলো
মস্ত বড় খুনি।
পাউয়ারপার্টির সঙ্গে থেকে
তুললো অনেক দাবি,
পরলো গায়ে ঢিলেঢালা
খদ্দুরে পাঞ্জাবি।
ক’মাস পরে পরলো গায়ে
জামার ওপর কোট,
মঞ্চে উঠে ভাষণ দিয়ে
চাইলো সবার ভোট।
কী যে দাপট তাণ্ডব তার
বাড়লো কয়েক ধাপ,
কিন্তু ভাষণ ঝাড়ে যেন
সকল সাধুর বাপ।
২৭ এপ্রিল ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা,
চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন