শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

নষ্ট কিছু বীজ

শোন তবে শোন কিচ্ছারে,
একাত্তরের পাক হানাদার
আল বদরের বীজ ছাড়ে।

সে বীজ থেকেই জন্ম নিলো
রাজাকারের চামচারা,
তারাই এখন সিংহাসনে
লেপটে আছে গাম ছাড়া।

ওরাই দেশের কর্তা বাবু
তারাই দেশের রাজা,
কেমন করে হলো ওদের
শক্ত এমন মাজা?
     -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন