শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

নেচে বেড়াও ধিনতা

তোমরা কি ছাই খাটা খাও
সব দরজায় ঝাটা খাও
বুদ্ধি শোনো সুযোগ বুঝে
একটুখানিক কাঁদোরে,
পড়ে থাকো ঘণ্টা দুয়েক
নেতা মিয়ার পা ধরে।

যদি হাসেন একটু উনি
হও না তুমি ডবল খুনি
মামলা যতো ফিনিস হবে
আবার কিসের চিন্তা;
নেচে বেড়াও ধিনতা।
     -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন