সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪

রাত হয়েছে ঘুমো

আমার খুকি লক্ষ্মী খুকি
মিষ্টি গানের পক্ষি খুকি
জাদুর খুকি সোনার খুকি
পূর্ণ চাঁদের কোণার খুকি
দিলাম মুখে চুমো;
খুকি আমার জানের খুকি
ময়না দোয়েল গানের খুকি
সুখের পোষা পায়রা খুকি
কপালজুড়ে টায়রা খুকি
রাত হয়েছে ঘুমো!
২৫ এপ্রিল ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন