হুম_
করছো কেন লাফালাফি
কিসের এতো ধুম?
বললে কথা থানার পেঁচে
কিংবা দেবো মার্ডার কেসে
আর যদি দাও গা ঢাকা তাও
হারাম হবে ঘুম_
সুযোগ মতো রাতরাতি
হতেও পারো গুম!
কারণ; আছি ক্ষমতায়,
আমার থানা আমার আইন
ঘাড় তোলে না যমও তাই।
২৭ এপ্রিল ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা,
চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন