সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪

কালা পরিবার

আমজাদ খান
কালা দুই কান
দামি ঘর ভাড়া নিয়ে
থাকে গুলশান_
এলে ঘরে আত্মীয়
কুবই চিল্লান।

তার বউ মালা
তারও কান কালা
চিল্লিয়ে সারা বাড়ি
করে সে উতালা;
বাড়ি অলা শুনেটুনে
হয় ঝালপালা।

ছেলে আতাহার;
কান কালা তার
তিন কালা মিলেমিশে
এক পরিবার_
কথা বলাবলি হলে
জোড়ে চিৎকার।

বাড়িঅলা তেড়ে
যায় গলা ফেঁড়ে;
বোঝাতে পারে না মোটে
হাত নেড়ে নেড়ে_
অবশেষে লিখে ধরে
বাসা যাও ছেড়ে।
২৪ এপ্রিল ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন