রাত দিন বসে বসে ভাবছি
এই বুঝি চোখ দুটো মেলবো
ভাবনার সিঁড়ি বেয়ে নাবছি
মুখরিত গঞ্জনে খেলবো।
ভাবনার পাখি তবু উড়ছে
চুপচাপ নিরিবিলি দেখছি
শেষমেশ নীলাকাশ ফুঁড়ছে
এ কী ঝিম মারা দায়ে ঠেকছি।
নিশ্চুপ ও নির্বাক হচ্ছি
মগজের ঘুমপরী জাগছে
জেগে ওঠা কথা কচ্ছি
সুপ্ততা দেহ ছেড়ে ভাগছে।
আড়ামোড়া ছেড়ে এই উঠবো
রোগ শোক দুই হাতে ঠেলবো
সমাজের ফুল হয়ে ফুটবো
ভাবনাকে দূরে ছুড়ে ফেলবো।
২৮ এপ্রিল ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা,
চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন