মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

মরণ হলেও

সুয্যি ওঠার আগে আমি উঠবো

সাত সকালের সতেজ হাওয়া লুটবো

ওজু করে ফজর নামাজ পড়বো

খাঁটি মুসলমানের জীবন গড়বো।

 

গুরুজনের আদেশ-নিষেধ মানবো

সঠিকভাবে হাদিস কোরআন জানবো

ভদ্র হয়ে ন্যায়ের পথে চলবো

মরণ হলেও সত্য কথা বলবো।

২৯ এপ্রিল ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন