মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

আয়না দেখে

আয়নাতে মুখ দেখে

ফিক করে হেসে ওঠে খুকি,

তার মতো খুকি যেই

তার সাথে করে চোখাচুখি।

 

হাত দিয়ে বারবার

খুকি তাকে ডাকে ইশারায়,

সেও ডাকে একই ভাবে

দেখে খুকি পড়ে ভাবনায়।

 

এতো ডাকাডাকি করে

সেই খুকি কেন আসে নারে

তাই বুঝি এই খুকি

ফুঁপিয়ে যে কাঁদে বারে বারে।

২৯ এপ্রিল ১৯৯৮ খ্রি.

কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন