মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

তাই ইদানীং

মাঝে মাঝে কেমন যেন হয়
ছড়া লেখা আসে নাকো মাথায়
হিজিবিজি আঁকি শুধু খাতায়
মিছামিছি হয় কলমের ক্ষয়।

মাথায় কী ছাই খালি গোবর ভরা
দিন চলে যায় কাজ পড়ে রয় মেলা
লেখালেখি করছি হেলাফেলা
বুদ্ধি বিবেক আধমরা আধমরা।

ধীরে ধীরে যাচ্ছে কমে তেজ
শরীর মনে আসছে নেমে ভাটা
ধীর গতিতে চলছে চলা হাঁটা
সব কিছুতেই ভাব যেন নিস্তেজ।

চঞ্চলতা যাচ্ছে মেরে ঝিম
কী কারণে দু হাত কেবল কাঁপে
হারিয়ে কোথায় যাচ্ছি কিসের চাপে
তাই ইদানীং বড্ড রকম হিম।
০৩ মে ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন