রাজ্য জুড়ে খিদের চোটে
প্রজার সে কী কাতরানি,
রাজা ঘুমোন উদর পুরে
গা টিপে দেন সাত রাণী।
অনাহারে লাখো লোক আর
না খাওয়াদের ধুঁক ধুঁকানি,
মাসুম ছেলে দুগ্ধ খোঁজে
শুকনো মায়ের বুক দু খানি।
উপোস লোকের হাহাকারে
আকাশ ফাঁটে কান্নায়,
রাজা তোমায় ভোট দিয়েছি
সামনে বারে আর নাই।
১৮ জুলাই ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা,
চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন