মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

পাওনা তাদের

রাজাকারের কালো মুঠোয়
মুক্তি সেনা বন্দীরে,
এক্কেবারে খাসা কথা-
দু কান খুলে শোন ধীরে।

সিংহাসনের ভোগে তো সেই
একাত্তরের কুত্তারা,
পরের দেশে পেয়েছে সব
কী আরামের জুত তারা।

মুক্তি সেনার ভাত জোটে না
খাটে শহর বন্দরে,
মাথায় তোলে পাটের বোঝা
একাই কয়েক মণ ধরে।

সবাই এখন কুলি মুটে
স্বাধীনতার যোদ্ধারা,
এটাই নাকি পাওনা তাদের
এটাই নাকি খোদ ধারা?
০৪ মে ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন