মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

আর কতো দিন পরে

জামা নেই জুতো নেই
নেই ঘর বাড়ি,
টাকা নেই কড়ি নেই
নেই ঠেলা গাড়ি।

খাতা নেই পেন নেই
নেই হাতে বই,
কারখানা মিল মাঠে
ঘোরে পইপই।

কাঁচা কাঁচা কচি কচি
সোনা সোনা মুখ,
আর কতো দিন পরে
পাবে তারা সুখ।
০১ জুলাই ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন