মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

বিষ্টি ঝরার দিন

অষ্টপ্রহর বিষ্টি ঝরে
মিষ্টি সুরের তালে,
বান ডেকে যায় দিঘি নালা
হাওড় নদী খালে।

বন্দি ঘরে ফন্দি আঁটে
ছেলে বুড়োর দল,
ধুত্তুরি ছাই মহাজ্বালা
এ কী পানির ঢল।

গাছের পাতায় টাপুর টুপুর
ঝুমুর ঝুমুর টিন,
ভাল্লাগে না একলা ঘরে
বিষ্টি ঝরার দিন।
২৭ জুন ১৯৯৮ খ্রি.
মুন্সিগঞ্জ পশুহাট, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন