রাঙা জুতো পায়ে দিয়ে
খুকু হাঁটে উঠোনে,
দাদু বলে কাছে আয়
মেওয়া ফল দুটো নে।
কাল দেবো লাল জামা
হাট থেকে বানিয়ে,
আরো দেবো ঘড়া ফুল
খেলবিরে তা নিয়ে।
কচি কচি হাসি হেসে
গুটি গুটি পায়,
দাদু ভাই ডেকে ডেকে
খুকুমণি যায়।
১১ জুলাই ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা,
চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন