সোচ্চার
আমরা সবাই সজাগ আছি
আছি ভীষণ সোচ্চারও,
কালো টাকায় ঠ্যাং দুলিয়ে
হরেক রকম পোচ ছাড়ো।
সাবধান হও তোমরা যারা
সরল বুকে ফাল চালো,
সব বেটাকে দেবো ধোলাই
পাল্টে দেবো হালচালও।
জেলের তালা ভাঙবো এবার
মুক্তি দেবো বন্দীকে,
আমরা আছি চতুর্পানে
পালিয়ে যাবা কোন দিকে?
২২ নভেম্বর ১৯৯৩ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন