মনটা বলে রোজ
আমার ছেলে মুক্তি পাগল
এত্তোটুকুন বেলা;
আমার কাছেই শিখেছিলো
বর্ণমালার খেলা_
সেই ভাষাকে পশ্চিমারা
করছে অবহেলা।
শুনেই খোকা বেরিয়ে গেলো
আর ফেরেনি ঘরে,
রাষ্ট্রভাষা বাংলা হলো
খোকার রক্ত ঝরে_
তার জন্যে আজও কেন
মনটা কেঁদে মরে?
কতো যে দিন কেটে গেলো
পেলাম না তার খোঁজ,
খুঁজলে তাকে হয়তো পাবো
মনটা বলে রোজ।
-:o:-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন