শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪

আমি তুমি

আমি মানুষ তুমি মানুষ একই রকম লাগে
কিন্তু তোমার আমার মাঝে ভিন্ন আশা জাগে
রোজ তুমি খাও মাংস পোলাও আমি যবের রুটি
আধপেটা খাই তাতেই দেখি চলে মোটামুটি।

তুমি থাকো দালান ঘরে আমি কুঁড়ে ঘরে
তুমি হাসো আমি কাঁদি বৃষ্টি বাদল ঝড়ে
আমার শুধু বাঁচার লড়াই তোমার মুখে গান
একই মানুষ তবু দেখো কেমন ব্যবধান।
৩০ জুলাই ১৯৯৪ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন