শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪

ডিম নিয়ে তর্ক

ওরা দুজন সকালে বিকেল
একই সাথে চলে,
দোস্ত বলে ভাব রয়েছে
ওদের গলে গলে।

কিন্তু সেদিন বিকেল বেলা
বাধায় সে কী তর্ক,
সবাই ভাবে ছিন্ন হবে
এইবারই সম্পর্ক।

কেউ জেতে না কেউ হারে না
কাউকে যেন কেউ ছাড়ে না
দুটোই বেজায় বীর;
কেউ কয় ডিম হাঁসের ভালো
কেউ বলে মুরগির।

সঠিক কথা কার?
হঠাত পথে থমকে দাঁড়ান
সরকারি ডাক্তার।

ডাক্তার কন থামো থামো
সঠিক কথা শোনো,
হাঁস-মুরগির ডিমে তো ভাই
নেই ভেদাভেদ কোনো।

পুষ্টি একই, খাও দুজনা
যা তোমাদের ইচ্ছে,
এ ডিম ভালো ও ডিম বাজে
এতো কেবল কিচ্ছে।

পরের কথা ধোরো নাকো
তর্ক মিছে কোরো নাকো
বলছি রাখে শুনে,
বাওয়া ডিমও খেতে পারো
একই গুণাগুণে।

খাও দু বেলা ভোজনে;
যে ডিম বেশি বড়সড়ো
যে ডিম বেশি ওজনে।
     -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন