শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪

মনের জ্বালা ঢাকি

খাসা       বাংলাদেশের বুকে
খুশির ভেলায় ভাসি,
ভাষা       বাংলা আমার মুখে
সুরের খেলায় হাসি।

কতো      রক্ত দিয়ে চাওয়া
বাংলা মায়ের ভাষা,
শতো      জীবন দিয়ে চাওয়া
লাখো     ভাইয়ের আশা।

যখন      একুশ আসে দেশে
মিনারে ফুল রাখি,
তখন      চোখের জলে ভেসে
মনের জ্বালা ঢাকি।
     -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন