ভার্সিটির লাশ
তপ্ত তখন ভার্সিটি;
আয় বাড়িতে খোকা আমার
পেলো খোকন মা’র চিঠি।
দেখলো ভেবে খোকনও;
মায়ের কথার ওপরে যে
কয় না কথা ও কোনো।
আজ বিকেলেই বাড়ি যাবে
করলো খোকন ঠিক,
ক্যাম্পাসে যে হঠাত গুলি
ফুটলো চতুর্দিক।
দলাদলির গুলি খেয়ে
হলো খোকন লাশ,
শুনেই মায়ের বুক ফেটে যায়
বেরোয় না আর শ্বাস।
২২ সেপ্টেম্বর ১৯৯৩ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন