শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪

কেষ্ট রায়

পকেটে তার চোদ্দ টাকা
ডাঁটেই আছেন কেষ্ট রায়,
দেখে-শুনে ঢোকেন তিনি
ঢাকার চীনা রেঁস্তোরায়।

নাম হোটেলের চিয়াংম্যাং
কেষ্ট খেলো ইয়াং ব্যাঙ
না বুঝে খুব ভাবের সাথে
বিড়ি ফোঁকে বেশ তো রায়।

তিনশো টাকা খাবার বিল
শুনেই অবাক কী মুশকিল
পোশাক খুলে মেটায় বিল
উদোম হয়ে ফিরলো শেষে
নিজের বাড়ি জ্যেষ্ঠরায়।
০৪ অক্টোবর ১৯৯৩ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন