কোকিল দিলো ডাক;
তাই শুনে কাক রেগেমেগে
শিটকে বলে নাক_
কোকিল তুমি নও ভালো
ভীষণ তোমার গা কালো।
তেজি কোকিল কয়
এত্তো সোজা নয়
আমি যদি কালো হলাম
তোমার গা কী হয়?
কাক কয় শোনরে
কালো তোর মনরে
আমি খুবই ছিমছাম
কয় জনগণরে!
কোকিলের মন
ক্ষেঁপলো তখন
এক লাথি দিয়ে কয়
কাক তুই যা_
শহরের পচাধচা
লুটেপুটে খা।
ঝগড়াঝাটি মারামারি
আর হলো না বন্ধ,
সারা জনম তাই দেখা যায়
কাক-কোকিলের দ্বন্দ্ব।
-:o:-
-:o:-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন