গেদুর হেঁচকি
হরহামেশাই হেঁচকি তোলে
খায় না গেদু চচ্চড়ি,
ডাক্তারেরা তাউত করেন
তাকে সারা বৎসরই।
হেঁচকিটাকে কায়দা_
করতে গিয়ে হারলো সবাই
হয় না কোনো ফায়দা।
হঠাত সেদিন এক কবিরাজ
দেখতে এলো তাকে,
ঝোলা থেকে গাছড়া নিয়ে
ধরলো গেদুর নাকে।
যেই শুঁকেছে গন্ধ;
হ্যাচ্ছ করে হাঁচলো গেদু
হেঁচকি হলো বন্ধ!
-:o:-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন