শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

শাসন বিচার

হাসি খুশির দিন ফুরোলো
হারিয়ে গেছে উৎসব,
শাসন বিচার আপনঘেঁষা
নেতার ভেতর খুঁত সব।

তাই ইদানীং তেল লাগে না
দুঃশাসনের চরকায়,
বাঁ পকেটে ঘুষ নিয়ে বস
গরম দুধের সর খায়।

কান্দে জেলে নির্দোষ আর
নিরপরাধ বন্দীও,
মিথ্যে নাকি সত্যি এসব
আমার কথায় মন দিয়ো।
     -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন