শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

চেষ্টা ছিলো আপ্রাণ

চেষ্টা ছিলো আপ্রাণ;
কিন্তু ভোটে হেরে শেষে
বুকটা শুধু চাপড়ান।

কেউ রাখেনি কথা আমার
সময় এখন পথে নামার
রাত দুপুরে কেঁদে কেঁদে
নিজের দু গাল থাপড়ান।

কাছের লোকও ভোট দিলো না
ফেরত কোনো নোট দিলো না
শোকে শোকে মুখটা হলুদ
দেখতে যেমন জাফরান।
২৯ জানুয়ারি ১৯৯৭ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন