শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

সেটাই স্বাধীনতা

একটা ছেলের মা হারালো
একটা ছেলের বোন,
কেউ হারালো দাদা-দাদি
কেউ হারালো মন।

রাস্তা ঘাটে খেয়ে চাটি
কেউ হারালো ভিটেমাটি
কেউ হারালো ভাই,
সারা বছর খুঁজে কি তার
হদিস পাওয়া যায়?

হাত হারালো পা হারালো
কেউ হারালো কথা,
সব হারিয়ে যা পেয়েছি
সেটাই স্বাধীনতা।
     -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন