হানাদার
আমাদের গাঁয়ে এক
সেকালের হানাদার,
পাঁচতলে বসে খায়
চমচম দানাদার।
সেই কবে শুরু তার
মরে খাওয়া কারবার
ভিনদেশি গান গায়
আজও রোজ চার বার।
কথা কয় উর্দুতে
হায় মেরা বাচপান,
চিবোয় সে ঘণ্টায়
এক কুড়ি পাঁচ পান।
স্বাধীনতা এলে তার
শেষ নেই চিন্তার,
সেই থেকে মুখে হাসি
নেই কোনো দিন তার।
-:o:-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন