শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

কাহিনি

দাদু বলেন শুনবি ভয়াল
একাত্তরের কাহিনি,
হঠাত দেশে আসলো ছুটে
পাকিস্তানি বাহিনী_
হাতের কাছে যা পেয়েছি
আমরা তুলে তাই নি

লাশের ওপর লাশ পড়ে যায়
নেই কোনো কেস মামলাও,
উঠলো আওয়াজ বাঙালিরা
এ দেশটাকে সামলাও_
খিদেয় তখন খান সেনারা
খাচ্ছে কাঁচা জাম-লাউ।

চোখের পাতায় ঘুম নেইকো
কিসের খাওয়া দাওয়া,
আলবদরের গুষ্টি ধরে
আমরা করি ধাওয়া_
বাংলাদেশের স্বাধীনতা
অল্পে কি আর পাওয়া?
     -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন