শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

মায়ের কথা

খোকন গেলো ভার্সিটিতে
বিদ্যা নেবে কামিয়ে,
বুকের মানিক বুক ছেড়ে যাক
চাইনে মোটে আমি এ।

হঠাত দেশে যুদ্ধ হলো
ছাত্রসমাজ ক্রুদ্ধ হলো
দেশটা নিলো স্বাধীন করে
যুদ্ধটাকে থামিয়ে।

সন্ধে-সকাল চোখের পানি
ফেলে নয়টা মাস,
মনে হলো আমার ঘরে
আসবে জলোচ্ছ্বাস।

খোকন আমার ফিরলো না
সুখের তরী ভিড়লো না,
নদীর জলে ভাসলো খোকন
দিব্যি হয়ে লাশ!
     -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন