রিলিফ চুরি স্বজনপ্রীতি দুর্নীতি
বাঙালিরা করবে ভেঙে চুর নীতি
ঘুষ অবিচার ধান্দাবাজি আর ফাঁকি
পাকিস্তানি দুঃশাসকের চার পা কি?
চার পা দিয়ে হাঁটা দেশে চলবে না
মিষ্টি কথা বাঙালিরা গলবে না
ঠিক এরকম চললো মিছিল রাজপথে
ভীষণ লড়াই শুরু হলো মাঝ পথে।
লড়াই করে মরলো হাজার ভাই
তাদের স্মৃতি সবুজ পতাকায়।
-:o:-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন