মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

নিজের কাজে হাত দাও

শরীর তোমার চলে নাকো
কাজ দেখে মুখ ভার করো,
মুরোদ তো নেই কামাই করা
পয়সা কড়ি ধার করো।

এসএসসিতে তিন তিনবার
নাম কামালে ফেল করে,
দোকান দিয়েও পারলে নাগো
পান সিগারেট সেল করে।

বম্বেটেদের দলে এখন
ফুঁকছো বিড়ি যোগ দিয়ে,
অন্যরা খায় সামলে সেরে
তুমি বাড়ির ভোগ দিয়ে।

আমি হলাম ছিল্লিছাড়া
দেখে তোমার খাজলাতি,
তোমার কারণ, এ সংসারে
খাচ্ছি আমি আজ লাথি।

অনেক তোমার বয়েস হলো
খামখেয়ালি বাদ দাও,
হাল ধরো বাপ এ সংসারের
নিজের কাজে হাত দাও।

২৪ জুলাই ১৯৯৮ খ্রি.

কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন