পাশের বাড়ির রুবির মামা
রুবির জন্য রঙিন জামা
কানের দুল ও হাতের চুড়ি
রুবির ভাইয়ের সবুজ ঘুড়ি
আরো নানান জিনিস আনে
পাড়ার মানুষ সবাই জানে।
আমার মামা এলে পরে
খালি খালি আদর করে
ময়লা সে এক গামছা ঘাড়ে
এ ঘর ও ঘর ভাটা পাড়ে
আনে না সে খেলনা গাড়ি
খেতে আসে বুবুর বাড়ি।
২৫ জুলাই ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা,
চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন