পরের বোঝা বয়েই চলে
স্টেশনের মুটে,
বউ তুলে খায় ঝোঁপ থেকে রোজ
কচুর পাতা ঘুটে।
খদেনা তার আট বছরের
একটি মেয়ে মোটে,
সারাটা দিন হাটবাজারে
ডাবের খোলা খোটে।
রাস্তা দিয়ে কত্ত মেয়ে
বিদ্যালয়ে যায়,
তাদের দিকে সেই খদেনা
ফ্যালফেলিয়ে চায়।
ভাত জোটে না পেটে খিদে
বুক করে চিন চিন,
মা মেয়ে আর বাবা মিলে
কষ্টে কাটায় দিন।
২১ জুলাই ১৯৯৮ খ্রি.
সৃজনী স্কুল, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন