মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

তাই আমি সম্রাট

আমার ছেলে এমবিবিএস
একটা ছেলে ফকার,
দিন চলে না মুখ বেচে খায়
হাট বাজারের হকার।

আমার মেয়ে বেদানা খায়
একটা মেয়ে হাবুর,
পরনে নেই ছেঁড়া তেনা
মুখ দেখে না সাবুর।

আমার বউয়ের তোলা শাড়ি
চোদ্দ হাজার দামের,
সাধ্যি আছে এসব কেনার
অরুন কি বা রামের?

শ্বেত পাথরের বাড়ি আমার
সে কী দারুণ ঠাঁট,
হাতের মুঠোয় কালো বাজার
তাই আমি সম্রাট।
২১ জুলাই ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন