শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

বর্ণমালা

অ আ দিয়ে গেঁথে সাজাই
মায়ের ভাষার বর্ণমালা,
আব্বু ফুপু এবং মা যায়
যেন ফুলের স্বর্ণমালা
রাখে শহীদ মিনারে_
আপু ছোটে ভাই হারানো
তপ্ত ব্যথার কিনারে।

ক খ দিয়ে লিখতে বসি
রক্তে পাওয়া ভাষার গান
হারমনিতে শিখতে বসি
দেশের চির আশার গান
রক্ত গেলো ভায়ের,
সেই রক্তেই জন্ম নিলো
বাংলাভাষা মায়ের।
      -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন