শনিবার, ১১ অক্টোবর, ২০১৪

মা ও খোকা

মা: বলতো খোকন একাত্তরের
বছর কি তোর
একটু মনে
পড়ে?
আমরা যখন এ গাঁ ছেড়ে
পাকিস্তানি কুত্তাগুলোর
ডরে
কোথায় যেন পালিয়ে গেলাম
ছিলাম না কেউ নিজের বাড়ি
ঘরে!

খোকা: কোমর বেঁধে নিয়ে গেলো
আব্বুকে সেই দশ কি বারো
জনে;
আর কোনোদিন ফিরলো না তাই
আমায় ধরে কাঁদতে ক্ষণে
ক্ষণে_
এসব আমার বেশতো পড়ে
মনে।
      -:o:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন