মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

তোমার আমার

রিনিক ঝিনিক বৃষ্টি পড়ে
আড্ডা মারো খাটে বসে,
জালনা ধারে আপন মনে
সময় কাটাও ডাঁটে বসে।

গোসল করো ছায়া নিবিড়
শান বাঁধানো ঘাটে বসে,
কাব্য করো গোধূলি রঙ
সুয্যি ডোবা পাঠে বসে।

বৃষ্টি এলে ভাঙা ঘরে
ভিজি আমি ছাটে বসে,
লোকের ভুঁয়ে কামলা খাটি
একলা একা মাঠে বসে।

ঝাঁজালো রোদ গায়ে পড়ে
বাদাম বেচি হাটে বসে,
তোমার মতো আমার জীবন
সুখে কি আর কাটে বসে!
১৯ জুলাই ১৯৯৮ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন