রঙিন রঙিন ডানা মেলে
প্রজাপতি ওড়ে
হাওয়ার খেয়ায় চড়ে
পরস্পরে বসে তারা
মনের কথা কয়;
সবুজ সবুজ দেশটা খুবই
লাগে মধুময়।
ঘাস ফড়িঙের লাফালাফি
ধান-কাউনের শীষে
ঘাসের বুকে মিশে
ঘুমায় নিশি; ইচ্ছে হলেই
আপন মনে জাগে
শ্যামল শ্যামল এই আঙিনা
ভীষণ ভালো লাগে।
সাঁঝের বেলায় ঝিঁঝিঁ ডাকে
মায়াবি এক সুরে
হারায় সে তান দূরে
ঝিঁঝিঁর গলায় ফোটে এ কী
মধুর মধুর গান;
এই পরিবেশ জুড়ে আছে
স্বপ্ন অফুরান।
বনবাদাড়ে বাঁশবাগানে
জোনাক পাখির মেলা
চলে আলোর খেলা
হেসে হেসে আগান বাগান
মানিয়ে দেয় বেশ;
প্রিয় স্বদেশ এটা ওদের
প্রিয় বাংলাদেশ।
০৫.০২.২০১৩ খ্রি.
হাজিবাড়ি, মুক্তিপাড়া,
চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন